যারা Meta প্রোডাক্ট ব্যবহার করেন না তাদের জন্য তথ্য

লিঙ্ক কপি করুন
যদি আমরা এটি আমাদের ইউজারদের কাছ থেকে Facebook, Messenger বা Instagram-এ (“কন্ট্যাক্ট আপলোড করা”) উপলভ্য কন্ট্যাক্ট আপলোড করা বা কন্ট্যাক্ট সিঙ্ক করা ফিচারের মাধ্যমে পাই, তাহলে Meta Platforms, Inc. (“Meta”, “আমরা”, “নিজেদের” বা “আমাদের”) আপনার নাম, মোবাইল ফোন নম্বর এবং/অথবা আপনার ইমেইল অ্যাড্রেস প্রক্রিয়া করবে। আপনি Facebook, Messenger বা Instagram-এর ইউজার না হলেও এবং/অথবা আমাদের সাথে আপনার কোনো (একজন “নন-ইউজার”) অ্যাকাউন্ট না থাকলেও, আমরা এই তথ্যের প্রক্রিয়া করি।

কন্ট্যাক্ট আপলোড করা এবং এটি কীভাবে কাজ করে সেই সম্পর্কে

যখন কোনো ইউজার 'কন্ট্যাক্ট আপলোড করা' ফিচার ব্যবহার করেন এবং তার ডিভাইসের অ্যাড্রেস বুকে আমাদের অ্যাক্সেস দেন। আমরা প্রতিদিন তার অ্যাড্রেস বুকে থাকা নাম, ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস আমাদের সার্ভারে অ্যাক্সেস করে আপলোড করব, যার মধ্যে রয়েছে Facebook, Messenger এবং/অথবা Instagram ইউজার এবং অন্যান্য কন্ট্যাক্ট যারা ইউজার নয় বা আমাদের সাথে কোনও (অর্থাৎ, নন-ইউজার) অ্যাকাউন্ট নেই।

ইউজার নয় এমন কারো সম্পর্কে কোন তথ্য সংগ্রহ করা হয়

আমরা কোনো ইউজারের কন্ট্যাক্ট সংক্রান্ত নাম, মোবাইল ফোন নম্বর এবং/অথবা ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করি।

ইউজার নয় এমন কারো তথ্য আমরা কীভাবে ব্যবহার করি

'কন্ট্যাক্ট আপলোড করা' হলো একটা ঐচ্ছিক ফিচার, যার মাধ্যমে ইউজাররা Facebook, Messenger এবং/অথবা Instagram-এ নিজেদের ডিভাইসের অ্যাড্রেস বুক আপলোড করতে পারবেন। কোনো নম্বর বা ইমেইল অ্যাড্রেস ইউজারদের কিনা তা দেখার জন্য, আমরা অ্যাড্রেস বুকে থাকা নাম, ফোন নম্বর এবং/অথবা ই-মেইল অ্যাড্রেসের প্রক্রিয়া করি। একজন ইউজারের কোনো কন্ট্যাক্ট Facebook, Messenger ও/বা Instagram-এরও ইউজার হলে, আমরা Facebook ইউজারের ক্ষেত্রে তার প্রোফাইলে থাকা আপনি যাদের চিনতে পারেন বিভাগে সেই কন্ট্যাক্টকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরামর্শ দিতে পারি অথবা Instagram ইউজারের ক্ষেত্রে সেই কন্ট্যাক্টকে প্রস্তাবিত অ্যাকাউন্ট হিসাবে ফলো করার পরামর্শ দিতে পারি। আমরা যাতে আরও ভালো পরিষেবা দিতে পারি, তার জন্য Facebook, Messenger ও/বা Instagram-এ থাকা কোনো ইউজারের কন্ট্যাক্টকেও প্রাসঙ্গিক লোক ও বিষয়ের সুপারিশ করা হতে পারে। এছাড়াও, ইউজাররা টেক্সট বা ইমেইলের মাধ্যমে Facebook, Messenger ও/বা Instagram-এ যোগ দেওয়ার জন্য ইউজার নন এমন লোকেদের আমন্ত্রণ জানাতে পারেন।
'কন্ট্যাক্ট আপলোড করা' ফিচারের সাহায্যে আমরা যা করতে পারি, তা হলো: ইউজার নন এমন কেউ, Facebook-এর নতুন ইউজার হিসাবে যোগ দিলে, বর্তমান থাকা অন্য কোনো ইউজারের কাছে তার প্রোফাইলে থাকা আপনি চিনতে পারেন, এমন লোকজন বিভাগের মাধ্যমে সেই নতুন ইউজারকে বন্ধু হিসাবে যোগ করার পরামর্শ দিতে পারি অথবা কোনো Instagram ইউজারের ক্ষেত্রে সেই নতুন ইউজারকে প্রস্তাবিত অ্যাকাউন্ট হিসাবে ফলো করার পরামর্শ দিতে পারি।
সবশেষে, আমরা Meta প্রোডাক্ট-এ সন্দেহজনক কার্যকলাপের তদন্ত করতে এবং আমাদের প্ল্যাটফর্মকে সুরক্ষিত ও নিরাপদ রাখতেও আপলোড করা অ্যাড্রেস বুক ব্যবহার করব। আমরা আপলোড করা অ্যাড্রেস বুক ব্যবহার করে বিজনেস ইন্টেলিজেন্স এবং অ্যানালিটিক্স পরিচালনা করি, যাতে Meta কোম্পানির প্রোডাক্ট-এর ইউজার এবং লোকজনকে সঠিকভাবে গণনা করা যায়।
Meta, Meta-র আওতাভুক্ত অন্যান্য কোম্পানি-র সাথে আমাদের সংগ্রহ করা তথ্য, পরিকাঠামো, পদ্ধতি ও প্রযুক্তি শেয়ার করে। আমরা ইউজার নয় এমন কারো ডেটা অন্যান্য Meta কোম্পানির সাথে শেয়ার করি, যাতে কন্ট্যাক্ট ইমপোর্ট ফিচার প্রদান করা যায় এবং উপরে বর্ণিত উদ্দেশ্যগুলোর জন্য ব্যবহার করা যায়।
আমরা ইউজার নয় এমন কারো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করি যাতে আমরা উপরে বর্ণিত উদ্দেশ্যে ও প্রয়োজনমতো ইউজারদেরকে কন্ট্যাক্ট ইমপোর্টার ফিচার দিতে পারি। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, আমাদের দীর্ঘ সময় পর্যন্ত ইউজারের কন্ট্যাক্ট অর্থাৎ পরিচিত ব্যক্তির তথ্য রাখতে হয়, সেই ক্ষেত্রে ইউজার আমাদের তা মুছে দিতে বলার পরেও তা রাখতে হয়। এই কারণের মধ্যে ক্ষতি আটকাতে বা নিরাপত্তা, সুরক্ষা ও অবিবেচ্ছদ্যতার উদ্দেশ্যে, কোনো আইনি অনুরোধে প্রতিক্রিয়া জানানো বা প্রযোজ্য আইন মেনে চলা, নিয়ন্ত্রক বা মামলা সংক্রান্ত বিষয়ের মতো আইনি কারণ অন্তর্ভুক্ত আছে। আমরা কতদিন পর্যন্ত এই তথ্য রাখব তা নির্দিষ্ট কারণের উপর নির্ভর করবে।

কীভাবে ইউজার নন এমন লোকজন নিজের অধিকার প্রয়োগ করতে পারেন

আমরা প্রযোজ্য আইনের অধীনে ইউজার নন, এমন লোকেদের নিজের অধিকার প্রয়োগ করার অধিকার দিই। আপনার অধিকার প্রয়োগ করতে, নিচের যোগাযোগের তথ্য ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন।
Facebook-এ, Instagram-এ এবং Facebook হেল্প সেন্টার-এ প্রাইভেসি কীভাবে কাজ করে, আপনি সেই সম্বন্ধে আরও জানতে পারেন।
আশা করি, ইউজার নন এমন কারোর ব্যক্তিগত তথ্য আমরা কীভাবে প্রক্রিয়া করি, সেই সম্পর্কে তার কোনো প্রশ্ন থাকলে আমরা সেই বিষয়ক সন্তোষজনক উত্তর দিতে পেরেছি। কিছু দেশে, আপনি Meta Platforms, Inc.-এর ডেটা সুরক্ষা আধিকারিকের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আপনার বিচার ব্যবস্থার ভিত্তিতে আপনার স্থানীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের (“DPA”) সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন।
আপনার থাকতে পারে এমন কোনো অধিকার সম্পর্কে প্রশ্ন থাকলে, এখানে ক্লিক করুন

আমরা কীভাবে তথ্য ট্রান্সফার করি

বিশ্বব্যাপী আমরা যে তথ্য সংগ্রহ করি, তা আমরা অভ্যন্তরীণভাবে আমাদের অফিস এবং ডেটা সেন্টার জুড়ে এবং বাহ্যিকভাবে আমাদের পার্টনার, সার্ভিস প্রোভাইডার ও বিক্রেতাদের সাথে শেয়ার করি। Meta বিশ্বব্যাপী হওয়ার কারণে, যাতে আমরা এই ডেটা সংক্রান্ত নোটিশে বর্ণনা করা পরিষেবা পরিচালনা করতে এবং দিতে পারি, তা সহ বিভিন্ন কারণে সারা বিশ্বের ইউজার, পার্টনার ও কর্মীদের সাথে তথ্য ট্রান্সফার করার প্রয়োজন হয়।
ইউজার নন এমন কারোর তথ্য যেখানে ট্রান্সফার বা পাঠানো বা স্টোর এবং প্রক্রিয়া করা হবে:
  • মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এবং আরও অনেক দেশ সহ যে সমস্ত জায়গায় আমাদের পরিকাঠামো বা ডেটা সেন্টার আছে
  • যে সব দেশে Meta প্রোডাক্ট পাওয়া যায়
  • এই ডেটা সংক্রান্ত নোটিশে উল্লেখ করা উদ্দেশ্যগুলোর জন্য, আপনি যে দেশে বসবাস করেন, তার বাইরে অন্যান্য দেশ যেখানে আমাদের পার্টনার, সার্ভিস প্রোভাইডার এবং বিক্রেতারা রয়েছেন।
আমরা আন্তর্জাতিক ডেটা ট্রান্সফার করার জন্য যথাযথ পদ্ধতিসমূহের উপর নির্ভর করি। যেমন, আমরা যে তথ্য সংগ্রহ করি তার জন্য:
  • আমরা ইউরোপীয় কমিশন এবং অন্যান্য সম্পর্কিত কর্তৃপক্ষের অনুমোদন করা স্ট্যান্ডার্ড চুক্তির ধারা ব্যবহার করি।
  • অন্যান্য দেশে পর্যাপ্ত স্তরের ডেটা সুরক্ষা আছে কি না, সেই সম্পর্কে আমরা ইউরোপীয় কমিশন এবং অন্যান্য সম্পর্কিত কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করি।
  • আমরা প্রযোজ্য আইনের অধীনে একই ধরনের পদ্ধতিসমূহ ব্যবহার করি যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রাসঙ্গিক অন্যান্য দেশে ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়।

আমাদের সাথে যোগাযোগ করুন

এই নোটিশ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার তথ্য সম্পর্কিত প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে, এই ফর্মটি ব্যবহার করুন
বিকল্প হিসাবে, ফর্মটাতে আপনার অ্যাক্সেস না থাকলে, আপনি নিচের ঠিকানাতে ডাকযোগে আমাদের চিঠি লিখেও জানাতে পারেন:
Meta Platforms, Inc.
ATTN: Privacy Operations
1601 Willow Road
Menlo Park, CA 94025

হ্যাঁ
না

সাহায্য পাওয়ার অন্যান্য উপায়

Meta AI সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চ্যাট করুন
সমস্যার সমাধান করুন, পরিবর্তন করুন এবং রিয়েল টাইমে সহায়তা পান